২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নভোচারীসহ মহাকাশযান পাঠাচ্ছে চীন

এ মাসেই মহাকাশে একটি নভোযান পাঠাচ্ছে চীন। 'লং-মার্চ ২-এফ' নামের ওই নভোযানটি তিন নভোচারীকে নিয়ে মাহাকাশে যাবে এবং সেখানে স্পেসওয়াকেরও পরিকল্পনা রয়েছে তাদের। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

বেইজিং, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ মাসেই মহাকাশে একটি নভোযান পাঠাচ্ছে চীন। 'লং-মার্চ ২-এফ' নামের ওই নভোযানটি তিন নভোচারীকে নিয়ে মাহাকাশে যাবে এবং সেখানে স্পেসওয়াকেরও পরিকল্পনা রয়েছে তাদের। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রোববার একথা জানিয়েছে। সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পর চীনই হচ্ছে তৃতীয় দেশ যারা নিজস্ব নভোযানে করে মাহাকাশে নভোচারী পাঠিয়েছে। ২০০৩ সালের অক্টোবরে একজন নভোচারীকে পাঠিয়ে প্রথমবারের মতো ওই সাফল্য অর্জন করে চীন। এরপর ২০০৫ সালের অক্টোবরে 'শেনঝোউ ৬' নামের একটি নভোযানে করে দুই নভোচারীকে পাঁচদিনের অভিযানে মহাকাশে পাঠায় চীন। সিনহুয়া জানিয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সেপ্টম্বরের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে তৃতীয় এ নভোযানটি পাঠানো হবে। উৎক্ষেপণ কেন্দ্রের এক মুখপাত্র জানিয়েছেন, "উৎক্ষেপণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব প্রধান ব্যবস্থাই এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।" তিনি আরও জানান, নভোচারীরা মহড়া দিয়েছেন এবং তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭২৬ ঘ.