২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে সিংহাসনে জারদারি

আততায়ী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী এবং দুর্নীতি ও হত্যার অভিযোগে দীর্ঘ ১১ বছর কারাভোগকারী বিতর্কিত রাজনীতিক আসিফ আলি জারদারি শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 07:56 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আততায়ী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী এবং দুর্নীতি ও হত্যার অভিযোগে দীর্ঘ ১১ বছর কারাভোগকারী বিতর্কিত রাজনীতিক আসিফ আলি জারদারি শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার কেনেডি এবং ভারতের গান্ধী পরিবারের মতো পাকিস্তানের জনপ্রিয় ভুট্টো পরিবারের সঙ্গে আত্মীয়তার সুবাদেই হয়তো দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হতে পারছেন 'মিস্টার টেন পার্সেন্ট' হিসাবে পরিচিত জারদারি। (আরও তথ্যসহ) গত বছরের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশ শেষে ফেরার সময় যুগপৎ গুলি ও বোমা হামলায় নিহত হন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বেনজির ভুট্টো। তার মৃত্যুর পর পিপিপির নেতৃত্ব মূলত চলে আসে জারদারির হাতে। কারণ, তাদের ছেলে ১৯ বছর বয়সী বিলাওয়াল এখনও পড়লেখা করছেন ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। বেনজিরের মৃত্যুর পর জারদারির নেতৃত্বে ফেব্র"য়ারি মাসের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয় পিপিপি। নির্বাচনে দাঁড়াতে অযোগ্য ঘোষিত হওয়ায় নিজে পার্লামেন্টে যেতে না পারলেও এক সময়ের শত্র" সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগকে নিয়ে জোট গঠন করে নতুন সরকার গঠনে সক্ষম হন জারদারি। পার্লামেন্টে না থাকার কারণেই প্রধানমন্ত্রীত্বের সুযোগ পাননি তিনি। জারদারি নওয়াজ উভয়েরই শত্র" সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতায় আসা সাবেক জেনারেল পারভেজ মুশাররফকে মুশাররফকে প্রেসিডেন্টের পদ থেকে হটানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় জারদারির জন্য। তবে, নওয়াজের মতো সরাসরি সামনে না এসেও গত মাসে মুশাররফকে হটাতে সক্ষম হয়ে বেশ চতুরতার পরিচয় দেন তিনি। এরপর গত শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির দুই কক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ এবং চারটি প্রাদেশিক পরিষদের সদস্যরা এতে ভোট দেন। নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, জারদারি নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর প্রার্থী সাঈদুজ্জান সিদ্দিকী ও মুশাররফপন্থি দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-কিউ) এর প্রার্থী মুশাহিদ হুসেইন সাঈদকে সহজেই পরাজিত করেছেন। সর্বশেষ খবর অনুসারে ৭০২টি ভোটের মধ্যে ৪৮১টি ভোট পেয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জারদারি। অবশ্য, নির্বাচনের আগে থেকেই বিশ্লেষকরা বলছিলেন, ৫৩ বছর বয়সী জারদারি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রাদেশিক ও জাতীয় পরিষদে পর্যাপ্ত সমর্থন প্রায় নিশ্চিত করে ফেলেছেন। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনের তিন প্রার্থীর মধ্যে জারদারিই তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠজন হিসেবে বিবেচিত। দুর্নীতি ও হত্যার অভিযোগে ১১ বছর কারাভোগ করলেও কখনোই কোনো অন্যায় করার কথা স্বীকার করেননি জারদারি। আদালতেও তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণিত হয়নি। এরই এক পর্যায়ে ২০০৪ সালে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪৫২ ঘ.