ত্রিপোলি, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঐতিহাসিক সফরে লিবিয়া পৌঁছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস শুক্রবার লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির সঙ্গে বেঠক করেছেন।
শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি পৌঁছান রাইস। গত ৫৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম লিবিয়া সফর।
ত্রিপোলিরর একটি কম্পাউন্ডে গাদ্দাফির সঙ্গে বৈঠক ও নৈশভোজ শেষে এক সংবাদ সম্মেলনে রাইস বলেন, "আমি মনে করি আমরা একটি শুভ সূচনা করলাম। তবে এই শুরুটা হলো অনেক, অনেক বছর পর। তার পরও লিবিয়া ও যুক্তরাষ্ট্র যে সামনের পথে অগ্রসর হতে শুরু করেছে, এটা একটা দারুণ ব্যাপার।"
রাইস এবং গাদ্দাফি শুক্রবার যে কম্পাউন্ডে বৈঠক করেন, ১৯৮৬ সালে মার্কিন যুদ্ধবিমানের বর্ষিত বোমায় সেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আবদেল-রহমান শালগাম বলেন, "রাইসের সফর প্রমাণ করে লিবিয়ায় পরিবর্তন এসেছে। পাল্টে গেছে যুক্তরাষ্ট্র, পরিবর্তন এসেছে বিশ্বেও।"
২০০৩ সালে লিবিয়া তাদের গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি ত্যাগ করার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় ছিল লিবিয়া। তবে ১৯৮৮ সালে লকারবি বিমানে বোমা হামলার ঘটনায় গত মাসে লিবিয়ার ক্ষতি পূরণ চুক্তিতে স্বাক্ষর করার আগ পর্যন্ত লিবিয়া সফর থেকে বিরত থাকেন রাইস।
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আশির দশকে গাদ্দাফিকে 'মধ্যপ্রাচ্যের পাগলা কুত্তা' বলে অভিহিত করেছিলেন।
এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, গাদ্দাফির সঙ্গে বৈঠকে রাইস লিবিয়ায় মানবাধিকার পরিস্থিতির উন্নতি, চাদ ও সুদানের সংঘাত এবং মৌরিতানিয়ার সা
bdnews24