লিসবন, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এক ঐতিহাসিক সফরে শুক্রবার লিবিয়া পৌঁছেছেন। গত ৫৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম লিবিয়া সফর।
২০০৩ সালে লিবিয়া তাদের গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি ত্যাগ করার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় ছিল লিবিয়া। তবে ১৯৮৮ সালে লকারবি বিমানে বোমা হামলার ঘটনায় গত মাসে লিবিয়ার ক্ষতি পূরণ চুক্তিতে স্বাক্ষর করার আগ পর্যন্ত লিবিয়া সফর থেকে বিরত থাকেন রাইস।
সংক্ষিপ্ত এই সফরে রাইস লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি গাদ্দাফির সঙ্গে ইফতারও করবেন।
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আশির দশকে গাদ্দাফিকে 'মধ্যপ্রাচ্যের পাগলা কুত্তা' বলে অভিহিত করেছিলেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গাদ্দাফির সঙ্গে বৈঠকে রাইস লিবিয়ায় মানবাধিকার পরিস্থিতির উন্নতি, চাদ ও সুদানের সংঘাত এবং মৌরিতানিয়ার সা
bdnews24