২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি নেতাদের ওপর গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট

ইরাকি প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি এবং অন্যান্য ইরাকি নেতাদের ওপর গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওপর লেখা বিখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড এর চতুর্থ বইয়ে একথা বলা হয়েছে। শুক্রবার ওয়াশিংটন পোস্ট পত্রিকা এক প্রতিবেদনে খবর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 10:37 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকি প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি এবং অন্যান্য ইরাকি নেতাদের ওপর গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওপর লেখা বিখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড এর চতুর্থ বইয়ে একথা বলা হয়েছে। শুক্রবার ওয়াশিংটন পোস্ট পত্রিকা এক প্রতিবেদনে খবর জানায়। "দ্য ওয়ার উইদিন: এ সিক্রেট হোয়াইট হাউস হিস্টরি ২০০৬-২০০৮" নামের ৪৮৭ পাতার এ বইটি সোমবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ব্যাপক গোয়েন্দা কার্যক্রম সংক্রান্ত এ বই লিখতে অনেকগুলো সূত্রের সাহায্য নিয়েছেন উডওয়ার্ড। তাদের একটি সূত্র জানিয়েছেন, "তিনি (বুশ) যা বলেছেন আমরা তার সবই জানি।" পত্রিকাটি জানিয়েছে, বাইটিতে আরও বলা হয়েছে, ইরাকে ২০০৭ সালে সেনা সংখ্যা বাড়ানোটাই সহিংসতা কমার মূল কারণ নয়। কর্মক্ষত্রে বুশ এবং মালিকির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও এ বইয়ে চিত্রিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, উডওয়ার্ড লিখেছেন, ইরাকি প্রধানমন্ত্রী মালিকির ওপর নজরদারির কারণে কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তাদের প্রশ্ন ছিল, এর ফলে কি বিশ্বাস অর্জনের ক্ষেত্রে বুশের প্রচেষ্টা ঝুঁকির মধ্যে পড়বে না? প্রসঙ্গত, ১৯৭৪ সালে যে ওয়াটার গেট কেলেঙ্কারির দায়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পদত্যাগে বাধ্য হয়েছিলেন তা উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিখ্যাত মার্কিন সাংবাদিক কার্ল বার্নস্টিনের। আর তার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা রয়েছে বব উডওয়ার্ডের। বুশের প্রেসিডেন্সির ওপর উডওয়ার্ডের লেখা তৃতীয় বই "স্টেট অব ডেনিয়েল" আমেরিকার বাজারে সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের একটি। ওই বইয়ে উডওয়ার্ড বুশ সম্পর্কে বলেছিলেন, তিনি ইরাকে সেনা বাড়ানোর দাবির বিরোধিতা করছেন এবং সেখানকার সহিংসতার মাত্রা নিয়ে মার্কিনিদের ভুল তথ্য দিচ্ছেন। অবশ্য, প্রথম দুটি বইয়ে বুশকে একজন নায়ক হিসাবে চিত্রিত করার জন্য সমালোচিত হয়েছিলেন উডওয়ার্ড। এ বই দুটিও যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর লিখেছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১৯ ঘ.