দামেস্ক, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা নিয়ে ইরান ভয়াবহ ঝুঁকি নিচ্ছে। কারণ এ চেষ্টা চলতে থাকলে শত্র"দেশ ইসরায়েল যে কোনও দিন ইরানে হামলা করতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছেন।
পশ্চিমাদের অভিযোগ, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তারা বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে।
ইরান পরমাণু কর্মসূচি পরিহার না করলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলার সম্ভাবনা নাকচ করেনি। দামেস্কয় সিরিয়া, তুরস্ক ও কাতারের নেতাদের সঙ্গে এক বৈঠককালে সারকোজি বলেন, "ইরান পরমাণু কর্মসূচি বন্ধ না করে বড় ধরনের ঝুঁকি নিচ্ছে।
সারকোজি বলেন, "একদিন ইসরায়েলি সরকার যেমনই হোক না কেন, কোনও একদিন হয়ত আমরা দেখব ইসরায়েল হামলা চালিয়েছে।"
"সেই হামলা বৈধ কিনা, সমুচিত কাজ কিনা প্রশ্ন সেটি নয়। ওই মুহূর্তে আমরা কি করব প্রশ্ন সেটিই। হামলা হলে বিপর্যয় ঘটবে। আমাদেরকে বিপর্যয় এড়াতে হবে।"
উল্লেখ্য, ইসরায়েল গত জুনে ইরানে হামলার মহড়া দেওয়ার পর থেকে দেশটিতে ইসরায়েলি হামলার সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অচলবস্থা সমাধানে সহায়তা করার আহ্বান জানান। আসাদও সমস্যার সমাধান খোঁজার প্রতিশ্র"তি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৮ ঘ.
bdnews24