হারারে, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই বৃহস্পতিবারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে সই না করলে একতরফাভাবে মন্ত্রিসভা গঠন করবেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে।
তবে স্যাঙ্গেরাইয়ের নেতৃত্বাধীন বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) জানিয়েছে, চুক্তি করতে তাদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করা হলে তা ব্যর্থ হবে।
এমডিসি মুখপাত্র নেলসন চামিসা রয়টার্সকে বলেন, "বিশ্বে কোথাও কি আপনারা দেখেছেন যে হুমকি ও আল্টিমেটামের মুখে আলোচনায় বাধ্য করা হচ্ছে? তারা আমাদের দিয়ে জোর করে চুক্তিতে সই করিয়ে নিতে চায়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
তবে বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের জন্য চুক্তিতে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
সরকারে নির্বাহী ক্ষমতা মুগাবে ও স্যাঙ্গেরাইয়ের মধ্যে কিভাবে ভাগাভাগি করা হবে এ নিয়ে বিতর্কের মধ্যে অচল হয়ে পড়েছে আলোচনা। দেশের সেনাবাহিনী নিয়ন্ত্রণের ক্ষমতা মুগাবের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন স্যাঙ্গেরাই।
রাষ্ট্রনিয়ন্ত্রিত 'হেরাল্ড' পত্রিকা জানিয়েছে, প্রেসিডেন্ট মুগাবে জানিছেয়েন, স্যাঙ্গেরাইয়ের দলসহ বা তাদের ছাড়াই তিনি মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন। কেননা, এ অবস্থায় দেশ চলতে পারে না--- যেখানে দীর্ঘদিন ধরে কোনো মন্ত্রিপরিষদ নেই।
জাম্বিয়ার প্রেসিডেন্ট লেভি মাওয়ানাসার শেষকৃত্যানুষ্ঠানে যোগদান শেষে গত বুধবার লুসাকায় মুগাবে বলেন, "আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে স্যাঙ্গেরাই চুক্তিতে সই না করলে আমরা নিশ্চিতভাবেই মন্ত্রিপরিষদ গঠন করব।
গত ২৯ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন স্যাঙ্গেরাই তবে। তবে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ ভোট তিনি পাননি অজুহাত তুলে দ্বিতীয় দফা নির্বাচনের আয়োজন করেন মুগাবে। কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনের কয়েক দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্যাঙ্গেরাই। মুগাবের একতরফা সেই নির্বাচন মেনে নেয়নি জিম্বাবুয়ের বিরোধীরা এবং আন্তর্জাতিক স
bdnews24