২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানি নারী অভিযুক্ত

মার্কিন সেনাদের ওপর হামলা ও হত্যাচেষ্টার জন্য মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালতে এক পাকিস্তানি নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই মাসে আফগানিস্তানে মার্কিন সেনাদের সঙ্গে সাাৎকার দেওয়ার সময় তাদের একজনের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে তিনি তাদের ওপর গুলিবর্ষণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন সেনাদের ওপর হামলা ও হত্যাচেষ্টার জন্য মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালতে এক পাকিস্তানি নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই মাসে আফগানিস্তানে মার্কিন সেনাদের সঙ্গে সাাৎকার দেওয়ার সময় তাদের একজনের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে তিনি তাদের ওপর গুলিবর্ষণ করেন। আফিয়া সিদ্দিকী নামের ৩৬ বছর বয়সী ওই পাকিস্তানির সঙ্গে আল-কায়েদার সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই মাসে আফিয়াকে আটক করে আফগান পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ১৮ জুলাই তাকে আফগানিস্তানের গজনি প্রদেশে অবস্থানরত মার্কিন সেনা কর্মকর্তাদের সামনে হাজির করা হয়। এতে বলা হয়েছে, কয়েকজন মার্কিন সেনা এবং অপর কয়েকজনের সঙ্গে সাাৎকার দেওয়ার সময় আফিয়া এক মার্কিন সেনা কর্মকর্তার রাইফেলের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এবং এর পরপরই তিনি সাাৎকার গ্রহণকারী দলটির কয়েকজনের ওপর গুলিবর্ষণ করেন। তারপর তিনি আরও কয়েকজন সেনা কর্মকর্তাকে হামলার চেষ্টা করেন। আরও বলা হয়, তার কাছে "ব্যাপক প্রাণহানি ঘটানোর মতো হামলার" বিষয়ে "হাতে লেখা নির্দেশনা" এবং এমপায়ার স্টেট বিল্ডিং, স্টাচু অব লিবার্টি, ওয়াল স্ট্রিট ও ব্র"কলিন ব্রিজসহ যুক্তরাষ্ট্রের বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে প্রশিণপ্রাপ্ত স্নায়ুরোগ বিশেষজ্ঞ আফিয়া পাঁচ বছর ধরে নিখোঁজ রয়েছেন