ইসলামাবাদ, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানি তালেবানরা মঙ্গলবার চীনের দুইজন টেলিযোগাযোগ প্রকৌশলীকে অপহরণের দাবি করেছে। একইসঙ্গে আরও দুই পাকিস্তানি নাগরিককে অপহরণের দাবি করে জঙ্গি সংগঠনটি হুমকি দিয়েছে, সরকার তাদের ওপর হামলা বন্ধ না করলে এ ধরনের অপহরণের ঘটনা আরও ঘটবে।
শুক্রবার একটি টেলিযোগাযোগ টাওয়ার মেরামত শেষে ফেরার পথে আফগান সীমান্তবর্তী এলাকা থেকে নিখোঁজ হন ওই দুই চীনা নাগরিক এবং পাকিস্তানের একজন গাড়িচালক ও নিরাপত্তারক্ষী।
চীন পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং বড় ধরনের বিনিয়োগকারী। তাই চীনা নাগরিকদের নিরাপত্তার বিষয়টি পাকিস্তানের যেকোনো সরকারের কাছেই প্রাধান্য পেয়ে আসছে।
মঙ্গলবার পাকিস্তানের সোয়াত উপত্যকাভিত্তিক তালেবানদের একজন মুখপাত্র টেলিফোনে অপহরণের দায়িত্ব স্বীকার করে জানিয়েছেন, অপহৃত চারজন ভাল আছেন।
মুসলিম খান নামের ওই মুখপাত্র বলেন, "আমাদের লক্ষ্য সরকারের স্বার্থে আঘাত হানা। তা যেখানে বা যেভাবেই হোক। পাকিস্তানি কিংবা চীনা
bdnews24