কোলকাতা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়ার্ট)- পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি কারাখানার জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভকারীরা আলোচনায় বসতে রাজি হয়েছে। বিক্ষোভকারীদের এক নেতা মঙ্গলবার একথা জানিয়েছেন। এর ফলে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়িটি সময়মত বাজারে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
এই আলোচনা প্রস্তাবের ফলে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া তৃণমূল কংগ্রেস আন্দোলনে তাদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধীদল তৃণমূল জানিয়েছে, যে সমস্ত জমি কৃষকরা ছাড়তে রাজি নয় সেখান থেকে কিছু কারখানা অন্যত্র সরিয়ে নিতে হবে।
বিক্ষোভকারীদের আন্দোলনের কারণে কয়েক মাস ধরে ন্যানো কারখানায় কাজে কিছুটা ধীর গতির সৃষ্টি হয়েছে। দূর্গাপূজাসহ ভারতের উতসব মৌসুম আগামী অক্টোবরে মাত্র দুই হাজার তিনশ' ডলারের ন্যানো গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা করে আসছে টাটা।
টাটার চেয়ারম্যান রতন টাটা স
bdnews24