২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েব ব্রাউজার 'গুগল ক্রোম' এর যাত্রা শুরু হচ্ছে

ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল এর নিজস্ব ওয়েব ব্রাউজার 'গুগল ক্রোম' এর যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার। এ নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনা কল্পনা এবার সত্যি হতে চলেছে বলে নিশ্চিত করেছেন গুগল এর কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 07:50 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

সান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল এর নিজস্ব ওয়েব ব্রাউজার 'গুগল ক্রোম' এর যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার। এ নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনা কল্পনা এবার সত্যি হতে চলেছে বলে নিশ্চিত করেছেন গুগল এর কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহারকারীরা যাতে ভিডিও, টেক্সট, গ্রাফিক্স এবং অন্যান্য জটিল ওয়েব প্রোগ্রামগুলো আরও নিখুঁত ও দ্রুততার সাথে পেতে পারেন মূলত সে লক্ষ্যকে সামনে রেখেই তারা তাদের এ নতুন সফটওয়্যার বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছেন। বর্তমান ব্রাউজার মার্কেটের প্রায় তিন-চতুর্থাংশের দখল নিয়ে শীর্ষে রয়েছে মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার। এরপরই রয়েছে মোজিলা'র ফায়ারফক্স এবং তারপরের অবস্থান অ্যাপেল এর সাফারির। ধারণা করা হচ্ছে, গুগলের ওয়েব ব্রাউজার 'গুগল ক্রোম' এর যাত্রা শুরুর পর ইন্টারনেট প্রযুক্তি নিয়ে মাইক্রোসফটের সঙ্গে তাদের যে লড়াই চলছে তা আরও জমে উঠবে। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে 'গুগল ক্রোম' এর যাত্রা শুরুর পর ব্যবহারকারীরা 'ডব্লিউডব্লিউডব্লিউ ডট গুগল ডট কম স্ল্যাস ক্রোম স্ল্যাস'