নিকোসিয়া, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিভক্ত সাইপ্রাসের পুনরেকত্রীকরণ নিয়ে ৩ সেপ্টেম্বর আলোচনায় বসছেন দুপক্ষের নেতারা। কূটনীতিকরা বলছেন, তুর্কি সাইপ্রাস ও গ্রীক সাইপ্রাসের মধ্যে কয়েক দশকের সংঘাত অবসানের এটিই সবচে ভালো সুযোগ।
মধ্যস্থতাকারীরও দুই সাইপ্রাসের দুই মধ্যপন্থী নেতার আলোচনার এ উদ্যোগকে আশাব্যঞ্জক মনে করছেন। গ্রীক সাইপ্রাসের নবনির্বাচিত নেতা হচ্ছেন, দিমেত্রিস ক্রিস্টোফিয়াস এবং তুর্কি সাইপ্রাসের নেতা হচ্ছেন মেহেত আলী তালাত। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক প্রচেষ্টায়ও যা সম্ভব হয়নি এই দু নেতার আলোচনায় সে চেষ্টাই বাস্তব ফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, "অন্ততপক্ষে এক প্রজন্মে সাইপ্রাস সংঘাত অবসানের এটিই সবচে ভালো সুযোগ। দু নেতা প্রকৃতই শান্তিচুক্তির প্রতি প্রতিশ্র"তিবদ্ধ। আগে এ জিনিসটিরই অভাব ছিল।"
গ্রিসের অভ্যুত্থান এবং তুরস্কের আগ্রাসনে ১৯৭৪ সালে দুভাগে বিভক্ত হয়ে পড়ে সাইপ্রাস। গ্রিক সাইপ্রাসে গত ফেব্র"ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্রিস্টোফিয়াস। তিনি তার পূর্বসূরী তাসোস পাপাডোপুলাস এর কড়া নীতির অবসান ঘটানোর অঙ্গীকার করেছেন। তাসোস ২০০৪ সালে সাইপ্রাসের পুনরেকত্রীকরণের জাতিসংঘ পরিকল্পনা গণভোটে নাকচ করায় ভূমিকা রাখেন।
বুধবার সাইপ্রাসের পুনরেকত্রীকরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। এতে অংশ নেবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার ডাউনার। জাতিসংঘ জুলাইয়ে ডাউনারকে সাইপ্রাস শান্তিদূত হিসাবে নিয়োগ দিয়েছে। উল্লেখ্য, দুই সাইপ্রাস ইতোমধ্যেই পুনরেকত্রীত হতে নীতিগতভাবে সম্মত হলেও শাসন পদ্ধতি কেমন হবে তা নিয়ে মতভেদ আছে।
আগামী সপ্তাহে দুপক্ষ সাইপ্রাসের ভবিষ্যৎ শাসন ব্যস্থাসহ অন্যান্য সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনায় বসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪২ ঘ.
bdnews24