২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়িষ্যায় সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত

হিন্দু দাঙ্গাকারীরা উড়িষ্যায় কমপক্ষে আরও চারটি গির্জা পুড়িয়ে দিয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকা সহিংসতায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে গিয়ে বসবাস করছে। এদের বেশিরভাগই খ্রিষ্টান। স্থানীয় কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ভুবনেশ্বর, ভারত, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হিন্দু দাঙ্গাকারীরা উড়িষ্যায় কমপক্ষে আরও চারটি গির্জা পুড়িয়ে দিয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকা সহিংসতায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে গিয়ে বসবাস করছে। এদের বেশিরভাগই খ্রিষ্টান। স্থানীয় কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। উড়িষ্যার পুলিশের মহাপরিচালক গোপাল চন্দ্র নন্দ রয়টার্সকে জানিয়েছেন, রাজ্যের কোরাপুট ও রায়গদ জেলায় চারটি গির্জায় আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত হিন্দু বিক্ষোভকারীরা। ওদিকে, এ দাঙ্গার উৎসস্থল কানধামাল জেলায় আরও দুটি গির্জা এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে জানিয়েছে, রাজ্যের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা 'সমাজ'। দাঙ্গা থামাতে ওই ওই জেলার বেশিরভাগ শহরেই কারফিউ জারি করা হয়েছে। অবশ্য কর্মকর্তারা কানধামালে নতুন ওই সহিংসতার ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন। উড়িষ্যায় এ হিন্দু-খ্রিষ্টান দাঙ্গায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন কর্মকর্তারা। এছাড়া আরও দুটি লাশ পাওয়ার কথাও জানিয়েছেন তারা। উড়িষ্যার এ হিন্দু-খ্রিষ্টান দাঙ্গা দেশে ও দেশের বাইরে ভীষণ নিন্দিত হয়েছে। পোপ ষোড়শ বেনেডিক্টসহ ধর্মীয় এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দও এর নিন্দা জানিয়েছেন। সহিংসতা থামাতে ইতোমধ্যেই রাজ্যের ৩০টি জেলাতে কয়েক হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। তিনি জানান, "সোমবার আরও তিনটি জেলায় পুলিশ মোতায়েন করতে যাচ্ছি আমরা।" গত সপ্তাহে হিন্দু স