২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থীদের ফিরে আসায় বাধা দিচ্ছে রাশিয়া: জর্জিয়া

জর্জিয়ার অভ্যন্তরে থেকে যাওয়া রুশ সেনারা শরণার্থীদের ফিরে আসায় বাধা দিচ্ছে বলে শনিবার অভিযোগ করেছে দেশটি। তাদের দাবি, রাশিয়ার সেনারা এখনও গোরি শহরে এবং আশপাশে অনেক সেনাচৌকি বসিয়ে রেখেছে এবং যুদ্ধের ভয়ে শহর থেকে পালানো বাসিন্দাদের গ্রামগুলো থেকে ফিরতে দিচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 08:30 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

গোরি, জর্জিয়া, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্জিয়ার অভ্যন্তরে থেকে যাওয়া রুশ সেনারা শরণার্থীদের ফিরে আসায় বাধা দিচ্ছে বলে শনিবার অভিযোগ করেছে দেশটি। তাদের দাবি, রাশিয়ার সেনারা এখনও গোরি শহরে এবং আশপাশে অনেক সেনাচৌকি বসিয়ে রেখেছে এবং যুদ্ধের ভয়ে শহর থেকে পালানো বাসিন্দাদের গ্রামগুলো থেকে ফিরতে দিচ্ছে না। রাশিয়ার দাবি, দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ায় জর্জিয়া যাতে আর আগ্রাসন চালাতে না পারে সেজন্য গোরি শহরসহ ওই অঞ্চলদুটিতে যাতায়াতাতের অন্যান্য পথে সীমিত আকারে সেনা টহল বজায় রেখেছে তারা। পাশাপাশি জর্জিয়ার কৃষ্ণসাগরীয় বন্দরেও রাশিয়ার নৌসেনাদের অবস্থান বহাল আছে। ওদিকে, রাশিয়া জর্জিয়া সংকট সমাধানে রাশিয়াকে চাপের মধ্যে রাখতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ সম্ভাব্য অন্য পদেক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নে নেতারা। জর্জিয়া সংঘাতে নিজের অবস্থান ব্যাখ্যা করতে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভ। যুদ্ধের সময় রুশ সেনাদের সাময়িকভাবে দখল করে নেওয়া গোরি শহরের গভর্নর লাদো ভার্দেলাশভিলি বলেছেন, " রাশিয়ানরা এখনও সেনাচৌকি বসিয়ে রেখেছে এবং আমরা এখনও গ্রামবাসীদের ফিরিয়ে আনতে পারছি না। মিলিশিয়াদের হুমকি এবং লুটপাট ও ডাকাতির ঘটনা এখনও অনেক বেশি।" তিনি আরও বলেন, "রাশিয়ার সেনারা এ সমস্ত ঘটনা সামলাতে চায় বলে মনে হচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২০ ঘ.