ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় শিল্পগোষ্ঠী বিড়লা গ্র"পের স্বত্বাধিকারী কৃষ্ণ কুমার বিড়লা (৯০) মারা গেছেন।
স্ত্রী মনোরমা দেবী বিড়লা মারা যাওয়ার ঠিক এক মাস পর শনিবার সকালে কলকাতায় নিজ বাসভবনে তিনি মারা যান বলে তার একান্ত সচিব নন্দ কুমার একটি সংবাদ সংস্থাকে জানান। কে কে বিড়লা নামেই তিনি বেশি পরিচিত ছিলেন।
নন্দ কুমার আরো জানান, কে কে বিড়লা গত দুসপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। গত মাসে স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি অসুস্থ ছিলেন।
তিনি তিন মেয়ে- নন্দিনী নোপানি, জ্যোৎস্না পোদ্দার ও শোভনা ভরতিয়াকে রেখে গেছেন।
ভারতবর্ষে অর্থনৈতিক বিপ্লব ঘটানোর ক্ষেত্রে যেসব শিল্পপতি আত্মনিয়োগ করেছিলেন বিড়লা তাদের মধ্যে অন্যতম। তিনি ১৯৮৪ থেকে ২০০২ সাল পর্যন্ত তিন মেয়াদে ভারতের রাজ্যসভার সদস্যও ছিলেন।
গত এক শতাব্দীরও বেশি সময় ধরে বিড়লা গ্র"প অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী হিসেবে বিশ্বব্যাপী ব্যবসা করে আসছে। তাদের ব্যবসার মধ্যে রয়েছে চিনি, সার, রাসায়নিক, ভারি প্রকৌশল শিল্প, বস্ত্র, জাহাজ ও সংবাদপত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/ ১০৫৭ ঘ.
bdnews24