ধর্মশালা, ভারত, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে বসবাসকারী হাজার হাজার তিব্বতি নাগরিক তিব্বতে শন্তি ও তাদের নেতা দালাই লামার সুস্থতা প্রার্থনা করে শনিবার উপবাসব্রত পালন করেছে। অসুস্থ হয়ে গত তিন দিন ধরে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন দালাই লামা।
পেটে ব্যাথার কারনে গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন তিব্বতের আধ্যাত্মিক নেতা ৭৩ বছর বয়সী দালাই লামা।
শনিবার তার এক সহযোগী জানান, ডাক্তাররা জানিয়েছেন আশঙ্কার কিছু নেই। তবে তারা আরও পরীক্ষা-নিরীক্ষা করছেন। অসুস্থতার কারনে তিনি স
bdnews24