২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পলিনকে রানিং মেট হিসেবে বেছে নিলেন ম্যাককেইন

আলাস্কার গভর্নর সারাহ পলিনকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন। ম্যাককেইনের প্রচারণা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ডেনভার, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলাস্কার গভর্নর সারাহ পলিনকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন। ম্যাককেইনের প্রচারণা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। আগামী ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রিপাবলিকান প্রার্থী ম্যাককেইন নির্বাচনে পলিনকে সঙ্গে নিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা ও তার রানিং মেট জোসেফ বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার ডেটনে এক সমাবেশে ম্যাককেইন পলিনকে তার রানিং মেট হিসেবে ঘোষণা দেন। ডেনভারে ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলন থেকে জনগণের নজর নিজের দিকে নিয়ে আসার জন্য ম্যাককেইন তার রানিং মেট ঘোষণা দেওয়ার জন্য এই সময়টাকে বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ডেনভারে দলীয় সম্মেলন থেকে ওবামাকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। পলিনকে রানিং মেট হিসেবে বেছে নিয়ে ম্যাককেনইন সবাইকে বেশ অবাক করে দিয়েছেন। তিনি দেশজুড়ে সেভাবে পরিচিত নন। ৪৪ বছর বয়স্ক পলিন প্রথমবারের মতো আলাস্কা থেকে গভর্নর নির্বাচিত হয়েছেন। রক্ষণশীল মানসিকতার পলিন গর্ভপাতবিরোধী নীতির ক্ষেত্রে বেশ কঠোর মনোভাব পোষণ করেন। তাছাড়া ওবামা শিবির থেকে ৭২ বছর বয়স্ক ম্যাককেইনকে 'বুড়ো' প্রাচারণা চালানো হচ্ছে। তার জবাব দিতেই হয়তো তিনি অপেক্ষাকৃত কম বয়স্ক পলিনকে তার রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন। এর মাধ্যমে তরুণ ভোটারদের তাদের দিকে আকর্ষণ করতে পারবে মনে করছে রিপাবলিকানরা। সা