২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

দূর-পাল্লার টোপোল ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরোধ হিসাবে রাশিয়া এই পরীক্ষা চালাল। রাশিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

মস্কো, আগস্ট, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দূর-পাল্লার টোপোল ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরোধ হিসাবে রাশিয়া এই পরীক্ষা চালাল। রাশিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন। 'রাশিয়ান স্ট্র্যাটেজিক রকেট ফোর্সেস' এর মুখপাত্র কর্নেল অ্যালেক্সান্ডার ভোবক বলেন, "ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা এড়াতেই বিশেষত টোপোল ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা হয়েছে।" ওয়াশিংটন এবং ওয়ারশ গত সপ্তাহে অনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এর মধ্য দিয়ে জর্জিয়া পরিস্থিতি নিয়ে ইতোমধ্যেই রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে। ইরানের কাছ থেকে ভবিষ্যৎ হামলা মোকাবেলার যুক্তিতে যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা করে। কিন্তু রাশিয়া এ ব্যবস্থাকে নিজেদের স্বার্বভৌমত্বে হুমকি মনে করে আসছে। তারা কেবল কূটনৈতিক নয়, প্রয়োজনে সামরিক পন্থায়ও এর জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এরই মধ্যে রাশিয়া টোপোল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। আরএস-১২এম টোপল ন্যাটোর পরিভাষায় এসএস-২৫ সিকেল ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০,০০০ কিলোমিটার (৬,১২৫ মাইল)। এই ক্ষেপণাস্ত্র ৫৫০-কিলোটন ওয়ারহেড বহনে সক্ষম। গত অক্টোবরে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ও বর্তমান প্রধামন্ত্রী ভ