২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওলামর্টের স্থলাভিষিক্ত হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে লিভনি

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টে সরে দাঁড়ানোর ঘোষণার পর তার জায়গায় দায়িত্ব নিতে ক্ষমতাসীন কাদিমা পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় এগিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তেজপি লিভনি। এক জরিপ ফলাফল থেকে বৃহস্পতিবার একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

জেরুজালেম, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টে সরে দাঁড়ানোর ঘোষণার পর তার জায়গায় দায়িত্ব নিতে ক্ষমতাসীন কাদিমা পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় এগিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তেজপি লিভনি। এক জরিপ ফলাফল থেকে বৃহস্পতিবার একথা জানা গেছে। দৈনিক মারিভ পত্রিকার ওই জরিপ অনুযায়ী কাদিমা পার্টির সদস্যদের মধ্যে ৪৯ শতাংশের সমর্থন পেয়েছেন লিভনি। নেতৃত্বের দৌড়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরিবহন মন্ত্রী সাউল মোফাজ। মোফাজ পেয়েছেন দলের ২৮ ভাগ সদস্যের সমর্থন। এছাড়া অন্য দুই সম্ভাব্য নেতার সমর্থন দুই অংকের কোঠায় পৌঁছেনি। কাদিমা পার্টির ৪০০ সদস্যের মধ্যে এই জরিপ চালানো হয়েছে। এর আগের জরিপগুলোতে সাবেক সেনাপ্রধান মোফাজের থেকে লিভনির জনপ্রিয়তার পার্থক্য ছিল ৮ থেকে ১৮ শতাংশ। ঘুষ কেলেঙ্কারির মুখে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গত মাসে ঘোষণা দেন আগামী ১৭ সেপ্টেম্বর কাদিমা পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তিনি ক্ষমতা থেকে সরে দাড়াবেন। তার পদত্যাগ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলতে পারে। ওলমার্ট জানিয়েছেন, তার উত্তরসূরী নতুন জোট সরকার গঠন না করা পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে নতুন সরকার গঠনে লিভনির সক্ষমতা নিয়ে কর্মকর্তা এখুনি প্রশ্ন তুলেছেন। তবে কাদিমা পার্টির নতুন নেতা যিনিই নির্বাচিত জোট গঠন ও আগাম নির্বাচনে তার জয়ের পথ খুব সহজ হবে না। সা