তিবলিসি/দুসানবে আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জর্জিয়ায় সামরিক অভিযান নিয়ে কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে আছে রাশিয়া। ৭ টি ধনী দেশের গ্র"প জর্জিয়ায় রাশিয়ার দখলদারিত্বের নিন্দা জানিয়েছে।
ওদিকে, জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী দুই অঞ্চলকে স্বাধীন দেশ হিসাবে রাশিয়ার স্বীকৃতিদানের পদক্ষেপ সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছে চীনের নেতৃত্বাধীন এশিয়ার মিত্রদেশগুলো।
কূটনৈতিক দিক থেকে আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়ার স্বাধীনতার স্বীকৃতিদান প্রশ্নে রাশিয়া তার নির্ভরযোগ্য মিত্রদেশগুলোরও সমর্থন পাচ্ছে না। অন্য কোনও দেশও রাশিয়ার এই পদক্ষেপে সায় দিচ্ছে না।
কূটনৈতিক বিরোধে বরাবরই রাশিয়ার পক্ষে থাকা চীনও বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার মস্কোর পদক্ষেপের সমালোচনা করেছে। চীন বলেছে, দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়ার সর্বসা
bdnews24