২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার নতুন স্নায়ুযুদ্ধ শুরু করা ঠিক না: ব্রিটেন

পশ্চিমাদের চাপ উপেক্ষা করে জর্জিয়ার স্বাধীনতাকামী দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার একদিন পর বুধবার ব্রিটেন কড়া বার্তা দিয়ে বলেছে, নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু করা রাশিয়ার উচিৎ হবে না। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের দায়িত্ব নতুন স্নায়ুযুদ্ধ এড়ানো, কেননা পশ্চিমারা তা চায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

কিয়েভ, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমাদের চাপ উপেক্ষা করে জর্জিয়ার স্বাধীনতাকামী দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার একদিন পর বুধবার ব্রিটেন কড়া বার্তা দিয়ে বলেছে, নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু করা রাশিয়ার উচিৎ হবে না। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের দায়িত্ব নতুন স্নায়ুযুদ্ধ এড়ানো, কেননা পশ্চিমারা তা চায় না। জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বীকৃতি না দেওয়ার জন্য এবং জর্জিয়ার অখন্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে আসছিল পশ্চিমা বিশ্ব। কিন্তু পশ্চিমা আহ্বান উপেক্ষা করে রাশিয়া গত মঙ্গলবার অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়। রাশিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেনসহ পশ্চিমা বিশ্ব। ব্রিটিশ মন্ত্রী মিলিব্যান্ড রাশিয়ার এই সিদ্ধান্তের মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ছাত্রদের এক সমাবেশে তিনি বলেন, "রাশিয়ার ঠিক হবে না ওই অঞ্চলের মানচিত্রের সঙ্গে নিজেদের আবার মিলিয়ে ফেলা..। আমরা আবার একটি স্নায়ুযুদ্ধ চাই না এবং তার (মেদভাদেভে) দায়িত্ব নতুন করে এ যুদ্ধের সূচনা ঠেকানো।" তিনি অভিযোগ করেন, রাশিয়া তার নিজের স্বাক্ষর করা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে। এর আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মেদভেদেভকে জানিয়েছিলেন, জর্জিয়ার একাংশে রাশিয়ার সেনাদের উপস্থিতি যুদ্ধবিরতি চুক্তির বড় লঙ্ঘন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই পদক্ষেপের কারনে বিশ্ববাণিজ্য সংস্থা ও জি-৮ এর মতো সংস্থায় রাশিয়ার সদস্যপদ হুমকির মুখে পড়েছে। দক্ষিণ ওসেটিয়াকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে জর্জিয়ার সেনা অভিযানের বিপরীতে রাশিয়া চলতি মাসের প্রথম দিকে সেখানে বড় ধরনের সামরিক অভিযান চালায়। জর্জিয়ার কিছু অংশ এখনও রাশিয়ার সেনারা দখল করে আছে। সর্বশেষ গত মঙ্গলবার দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার বলেন, "দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে রাশিয়ার পক্ষে আমি আদেশপত্রে স্বাক্ষর করেছি।" এই স্বীকৃতির ফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার বিরোধ আরও বাড়বে। জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী এই দুটি অঞ্চলের স্বীকৃতি ও এর ফলাফল নিয়ে মঙ্গলবার রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। অত্যন্ত প্রভাবশালী রুশ প্রধানমন্ত্রী ভ