বাগদাদ, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সেনা প্রত্যাহারে ২০১১ সময়সীমায় রাজি হয়েও যুক্তরাষ্ট্র ২০১৫ সাল পর্যন্ত সেনা মোতায়েন রাখার জন্য ইরাককে অনুরোধ জানিয়েছে। ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি একথা বলেছেন।
আল-হুররা টেলিভিশনে এক সাক্ষাৎকারে তালাবানি বলেন, "যুক্তরাষ্ট্র ২০১৫ সালে সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল। আর ইরাক বলেছিল ২০১০ সালেই তা করতে। তারপর দুপক্ষ শেষমেষ ২০১১ সালে সেনা প্রত্যাহারে রাজি হয়।" প্রয়োজন পড়লে সেনা উপস্থিতির মেয়াদ বাড়ানোর অধিকার ইরাকের আছে বরে উল্লেখ করেন তালাবানি।
ইরাক-যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তির বিস্তারিত ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। মার্কিন ও ইরাকি কর্মকর্তারা বলছেন, চুক্তি সম্পাদন শেষের পথে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। চুক্তি চূড়ান্ত হতে ইরাকি পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন পড়বে।
এ চুক্তির ফলে জাতিসংঘের ম্যান্ডেট শেষের পরও মার্কিন সেনারা ইরাকে থাকতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24