২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় উপ-নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন আনোয়ার

মালয়েশিয়ায় মঙ্গলবারের উপ-নির্বাচনে প্রধান বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বড় ব্যবধানে জিতেছেন। দেশটির একটি নিউজ পোর্টাল একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

কুয়ালা লামপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ায় মঙ্গলবারের উপ-নির্বাচনে প্রধান বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বড় ব্যবধানে জিতেছেন। দেশটির একটি নিউজ পোর্টাল একথা জানিয়েছে। মালয়েশিয়ার প্রভাবশালী নিউজ পোর্টাল (িি.িসধষধুংরধশরহর.পড়স) জানিয়েছে, প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাওয়ির ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনসের (ইউএমএনও) প্রার্থীর বিপরীতে আনোয়ার ১৬ হাজার ২১০ ভোটের ব্যবধানে জিতেছেন। আনোয়ারের রাজনৈতিক জোট পাকাতান রাকায়াত তাদের প্রার্থীর বিজয় দাবি করেছে। এর আগেই তারা জানিয়েছিল নির্বাচনে তারা ৫৫ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হবে। ভোট কেন্দ্র ফেরত ভোটারদের মধ্যে জরিপের ভিত্তিতে তারা একথা জানায়। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি প্রত্যাশার ছিল অনেক বেশি। দুপুর একটা নাগাদ ৫১ শতাংশ ভোটার ভোট দেয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভোটারদের দীর্ঘ লাইনে রাস্তায় ভিড়ের সৃষ্টি হয়েছে। বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। আনোয়ার জানিয়েছেন, প্রায় এক দশক পর পার্লামেন্ট নির্বাচনে তার বিজয় ক্ষমতাসীন বারিসান ন্যাশনালের ৫০ বছরের শাসন ক্ষমতা অবসানের প্রথম পদক্ষেপ। এক সাবেক সহকর্মীর সঙ্গে সমকামিতার অভিযোগে আনোয়ারের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। অধিকাংশ বিশ্লেষক আগেই জানিয়েছিলেন, নির্বাচনে আনোয়ার জয়ী হবেন। তবে দেখার বিষয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কতটা ব্যবধান রেখে তিনি জয়ী হতে পারেন। নির্বাচনে যদি তিনি বড় ধরণের সংখ্যাগরিষ্ঠতা রেখে বিজয়ী হতে পারেন তাহলে তিন দলীয় বিরোধী জোটে তার অবস্থান আরও দৃঢ় হবে এবং ক্ষমতাসীন বারিসান জোটের জন্য তিনি চ্যালেঞ্জ হয়ে আবির্ভূত হতে পারবেন। আনোয়ারের দলের ভাইস প্রেসিডেন্ট থিয়ান চুবা রয়টার্সকে এর আগে বলেন, "নির্বাচনে ৫৫ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে আমরা জয়ী হব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩৫ ঘ.