২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নতুন আশা' ওবামার প্রশংসায় ডেমোক্র্যাটরা

'নতুন আশা' জাগানো প্রার্থী বারাক ওবামার প্রশংসা দিয়ে ডেনভারে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশন শুরু হয়েছে মঙ্গলবার। গুরুত্বপূর্ণ এক বক্তৃতায় ওবামার স্ত্রী মিশেল তার স্বামীর মূল্যবোধের প্রশংসা করে বলেন, "তিনি একজন অসাধারন প্রেসিডেন্ট হবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ওয়াশিংটন, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- 'নতুন আশা' জাগানো প্রার্থী বারাক ওবামার প্রশংসা দিয়ে ডেনভারে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশন শুরু হয়েছে মঙ্গলবার। গুরুত্বপূর্ণ এক বক্তৃতায় ওবামার স্ত্রী মিশেল তার স্বামীর মূল্যবোধের প্রশংসা করে বলেন, "তিনি একজন অসাধারন প্রেসিডেন্ট হবেন।" ব্রেইন ক্যান্সারের জন্য চিকিৎসাধীন সিনেটর এডওয়ার্ড কেনেডি বলেন, "ওবামার মধ্য দিয়েই স্বপ্ন বেঁচে আছে।" তিনি আরও বলেন, "আমরা আমেরিকাকে পরিবর্তন করা, আপনাদের ভাগ্য ফেরানো, আমাদের সর্বত্তোম আদর্শ তুলে ধরা এবং বারাক ওবামাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য এখানে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছি।" কেনেডি বলেন, "আমাদের চারপাশে এই পরিবর্তনের ঢেউ আছে এবং আমরা আমাদের কম্পাসটিকে সঠিক নির্দেশনা দিতে পারলেই গন্তব্যে পৌঁছে যাব। এটি শুধু আমাদের দলের জয় হবে না বরং জাতির নবজ্ন্ম হবে এবং এই নভেম্বরে সেই মশাল আবার কোনও নতুন প্রজন্মের হাতে যাবে।" পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসি বারাক ওবামাকে দেশের ভবিষ্যতের জন্য বলিষ্ঠ দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্ব বলে প্রশংসা করেন। তিনি বলেন, ওবামা এমন একজন মানুষ যিনি যুক্তরাষ্ট্রের মূল্যবোধ মেনে চলেন, সা