সোচি, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পশ্চিমাদের চাপ উপেক্ষা করে জর্জিয়ার স্বাধীনতাকামী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে মঙ্গলবার স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভ একথা জানিয়েছেন।
মেদভাদেভ বলেন, "দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে রাশিয়ার পক্ষে আমি আদেশপত্রে স্বাক্ষর করেছি।"
এই স্বীকৃতির ফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার বিরোধ আরো বাড়বে। জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বীকৃতি না দেওয়ার জন্য এবং জর্জিয়ার অক্ষুন্নতা রক্ষায় রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে আসছিল পশ্চিমা বিশ্ব।
রাশিয়ার এই স্বীকৃতির পর মঙ্গলবার উৎসবে মেতেছে দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ার জনগণ। তারা আকাশে ফাকা গুলি ছুঁড়ে, আতশবাঁজি পুড়িয়ে রাস্তায় নেমে আনন্দ করছে।
জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী এই দুটি অঞ্চলের স্বীকৃতি ও এর ফলাফল নিয়ে মঙ্গলবার রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভ। অত্যন্ত প্রভাবশালী রুশ প্রধানমন্ত্রী ভ
bdnews24