২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর সঙ্গে সম্পর্ক অবসানের হুঁশিয়ারি মেদভেদেভের

ন্যাটোর সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়সহ আরও নানা বিকল্প পথ ভেবে দেখা হচ্ছে বলে সোমবার হাঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

সোচি, রাশিয়া, সোমবার আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ন্যাটোর সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়সহ আরও নানা বিকল্প পথ ভেবে দেখা হচ্ছে বলে সোমবার হাঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ন্যাটো জোটের রুশ দূত দিমিত্রি রোগোজিনের সঙ্গে সোচিতে এক বৈঠকে মেদভেদেভ বলেন, "আমরা ন্যাটোর সঙ্গে সম্পর্ক অবসানসহ যে কোনও সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত। মেদভেদেভ বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কঠিন। কিন্তু ন্যাটোর সঙ্গে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। দক্ষিণ ওসেটিয়া নিয়ে জর্জিয়ার সঙ্গে সংঘাতের কারণে এই অবনতি ঘটেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৪ঘ.