২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে ৮জন প্রাদেশিক গভর্নর নিয়োগ দিলেন মুগাবে

বিরোধী দলের আপত্তি এবং ক্ষমতা ভাগাভাগির আলোচনায় অচলাবস্থার মধ্যে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে ৩জন অনির্বাচিত এমপি এবং ৮জন গভর্নরকে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 10:11 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

হারারে, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিরোধী দলের আপত্তি এবং ক্ষমতা ভাগাভাগির আলোচনায় অচলাবস্থার মধ্যে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে ৩জন অনির্বাচিত এমপি এবং ৮জন গভর্নরকে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে। বার্তা সংস্থা জানায়, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ৩ জন অনির্বাচিত সদস্য এবং ৮জন প্রাদেশিক গভর্নরকে নিয়োগ দিয়েছেন মুগাবে। বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর নেতা মরগান স্যাঙ্গেরাই এর আপত্তি সত্ত্বেও আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টের অধিবেশন শুরু করতে চাচ্ছেন মুগাবে। মরগান স্যাঙ্গেরাই বলেছেন, এ পদক্ষেপের কারণে ঐক্য সরকার গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। জিম্বাবুয়ের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে মুগাবে সিনেটে ৫জন অনির্বাচিত সদস্য নিয়োগ দিতে পারেন। এর মধ্যে মুগাবে ৩জনকে নিয়োগ দেওয়ায় ধারণা করা হচ্ছে যে, বাকী দুটি আসন তিনি বিরোধী দলের জন্য রেখে দিয়েছেন। ক্ষমতা ভাগাভাগির সম্ভাব্য চুক্তি অনুযায়ী, স্যাঙ্গেরাই জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী হবেন এবং মুগাবে প্রেসিডেন্ট থেকে যাবেন। তবে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা খর্ব করার স্যাঙ্গেরাইয়ের দাবি মুগাবে এখনও মেনে না নেওয়ায় ওই আলোচনায় অগ্রগতি হচ্ছে না। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ ঘ.