২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নেতৃত্বাধীন হামলায় বেসামরিক মৃত্যুর নিন্দা জানিয়েছেন কারজাই

আফগানিস্তানের হেরাত প্রদেশে শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় বেসামরিক আফগানদের মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। শনিবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। আফগান সরকার বলেছে, ওই হামলায় নিহত ৭৬ জনের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

কাবুল, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের হেরাত প্রদেশে শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় বেসামরিক আফগানদের মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। শনিবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। আফগান সরকার বলেছে, ওই হামলায় নিহত ৭৬ জনের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু। প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, "আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই হেরাত প্রদেশের শিনদান্দ জেলায় যৌথ বাহিনীর (মার্কিন নেতৃত্বাধীন) সমন্বয়হীন হামলার ফলে নারী ও শিশুসহ কমপক্ষে ৭৬ জনের প্রাণহানির তীব্র নিন্দা জানাচ্ছেন।" অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, শুক্রবারের ওই হামলায় কেবলমাত্র সশস্ত্র তালেবানরা মারা গেছেন। জাতিসংঘের হিসেবে আফগানিস্তানে এ বছরের প্রথম ছয় মাসেই প্রায় ৭০০ বেসামরিক আফগান নিহত হন। এদের মধ্যে ২৫৫ জন নিহত হয়েছেন মার্কিন যৌথ বাহিনী ও আফগান সেনাবাহিনীর হামলায়। বাকীরা প্রাণ হারিয়েছেন তালেবান হামলায়। বিভিন্ন সহিংসতায় বেসামরিক আফগানদের মৃত্যুকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো ও আন্তর্জাতিক যৌথ বাহিনীর (ইসাফ) দিন দিন অজনপ্রিয় হয়ে ওঠার একটি বড় কারণ হিসেবে দেখা হয়। এ ইস্যুতে আফগান সরকারের সঙ্গে এর পশ্চিমা সমর্থকদের বিরোধও দিন দিন বাড়ছে। বিশেষত, "বিদেশী বাহিনীর বিমান হামলায় বেসামরিক আফগানদের মৃত্যু ছাড়া আর কিছুই অর্জিত হয়নি" বলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সা