শিকাগো, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা সিনেটর জোসেফ বাইডেনকে তার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। ওবামার নির্বাচনী শিবিরের ওয়েবসাইটে শনিবার একথা জানানো হয়েছে। ৬৫ বছর বয়সী বাইডেন মার্কিন সিনেটের বৈদেশিক সর্ম্পক বিষয়ক পরিষদের প্রধান।
ওয়েবসাইট ছাড়াও ই-মেইল এবং মোবাইল ফোনে 'টেক্সট' করার মাধ্যমে লাখ লাখ সমর্থকের কাছে বাইডেনকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচনী সঙ্গী করার খবরটি ছড়িয়ে দেয় ওবামার নির্বাচনী শিবির।
আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইন এখনও তার ভাইস প্রেসিডেন্ট নির্বাচনী সঙ্গী'র নাম ঘোষণা করেননি।
ওয়েবসাইটের ওই বিবৃতিতে বলা হয়, "জোসেফ বাইডেনকে তার নির্বাচনী সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বারাক ওবামা।"
ভাইস প্রেসিডেন্টে হিসেবে বাইডেনের গ্রহণযোগ্যতা সম্পর্কে বিবৃতিতে বলা হয়, "বৈদেশিক নীতির বিষয়ে জো বাইডেনের অভিজ্ঞতা বিপুল, আন্ত:দলীয় সমঝোতার ক্ষেত্রে তার দক্ষতা দীর্ঘ দিনের এবং সর্বোপরি তিনি সোজাসাপ্টা কাজের মানুষ ।"
ওবামা এবং জো বাইডেনের একত্রে জনসমক্ষে হাজির হওয়ার কথা রয়েছে শনিবার বিকালে ইলিনয়ে'র
bdnews24