২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে থানায় আত্মঘাতী বোমা হামলায় ৮ পুলিশ নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সোয়াত উপত্যকার একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় শনিবার কমপক্ষে ৮ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 05:22 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

মিনগোরা, পাকিস্তান, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সোয়াত উপত্যকার একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় শনিবার কমপক্ষে ৮ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ) বোমা হামলার প্রচণ্ডতায় থানা ভবনটি বিধ্বস্ত হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন ধ্বংসস্তুপের নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন। উদ্ধারকাজ শেষ হতে সময় লাগবে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে, তালেবানদের এক মুখপাত্র এ হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে এবং হুমকি দিয়েছে যে, সরকার ওই অঞ্চলে সেনা অভিযান বন্ধ না করলে এ ধরনের আরও হামলা চালাবে তারা। সোয়াত উপত্যকার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সুবহান খান বলেছেন, "আমরা আটটি মৃতদেহ উদ্ধার করেছি। তবে ধ্বংসস্তুপের নীচে আরও অনেকে চাপা পড়ে আছেন।" গত বছর পর্যন্ত পাকিস্তানে পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে বিবেচিত হত সোয়াত উপত্যকা। সেখানে তালেবানপন্থী জঙ্গিদের তৎপরতা বাড়তে থাকায় এ বছরের মে মাসে তাদের সঙ্গে একটি শান্তি চুক্তি করতে বাধ্য হয় সরকার। কিন্তু জুন মাসে পাকিস্তানি তালেবানদের শীর্ষ নেতা বাইতুল্লাহ মেহসুদ ওই শান্তি আলোচনা থেকে বেরিয়ে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫২৬ ঘ.