২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মন্ত্রিসভা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী প্রচণ্ড

নেপালের নতুন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড শনিবার তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। গত রোববার প্রধামনন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক মাওবাদী নেতা প্রচণ্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

কাঠমাণ্ডু, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের নতুন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড শনিবার তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। গত রোববার প্রধামনন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক মাওবাদী নেতা প্রচণ্ড। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সাবেক গেরিলা কমান্ডার রাম বাহাদুর থাপাকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রচণ্ড। সাবেক মাওবাদীদের মধ্যে থাপাকে দেখা হয় সবচেয়ে কট্টরপন্থি হিসেবে। থাপার নেতৃত্বে গেরিলারা এক সময় লড়াই করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এখন সেনবাহিনীর দায়িত্ব পড়ল তার হাতে। এছাড়া জোট সরকারের মন্ত্রিপরিষদে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রচণ্ডর সাবেক সহকর্মী মাওবাদী নেতা বাবুরাম ভট্টরায়। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটির অর্থনীতিকে টেনে তোলার দায়িত্ব পেলেন মাওবাদী আদর্শধারী এই নেতা। সরকারের অন্যতম অংশিদার মাধেশি পিপলস রাইটস ফোরামের প্রধান উপেন্দ্র যাদবকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তার এই নিয়োগে দেশটির দক্ষিণাঞ্চলে সংখ্যাগুরু মাধেসিদের আন্দোলন শান্ত করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জোট সরকারের সম্ভাব্য অংশিদার হিসেবে ভাবা হচ্ছে যে কমিউনিস্ট ইউএমএল পার্টিকে, তারা জানিয়েছে তাদের ছয় সদস্য শুক্রবার পার্লামেন্টে শপথ নেবেন। তবে মন্ত্রিসভার বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা সরকারে যোগ দিচ্ছে না। মাওবাদীরা জানিয়েছে, আরও চারটি দল সামনে জোট সরকারে যোগ দেবে। কয়েক সপ্তাহের রাজনৈতিক বিরোধ শেষে গত সপ্তাহে গণপরিষদের বিশেষ অধিবেশনে ভোটাভুটিতে প্রচণ্ড ৫৭৭ ভোটের মধ্যে ৪৬৪টি পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিন বারের প্রধানমন্ত্রী নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দিউবাকে পরাজিত করেন তিনি। মাত্র দুই বছর আগেই নেপালের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সাবেক মাওবাদী বিদ্রোহিদের নেতা প্রচণ্ড নেপালের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত সোমবার। ৫৩ বছর বয়সী প্রচণ্ড কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান। ২০০৬ সালে শান্তিচুক্তির মধ্য দিয়ে নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে মাওবাদী বিদ্রোহের অবসান ঘটার পর বর্তমানে সরকার গঠনটি একটি বড় ধরনের পদক্ষেপ। গত এপ্রিলে নেপালের বিশেষ গণপরিষদের নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ফলে নির্বাচনের পর চার মাস পেরিয়ে গেলেও সরকার গঠন নিয়ে দ্বন্দ্ব চলছিল। প্রচণ্ড নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর তার সহকর্মী বাবুরাম ভট্টরাই বলেন, প্রচণ্ডসহ মাওবাদী রাজনীতিবিদরা এখন আর গেরিলা দলের কোনো পদে নেই। যুদ্ধের সময় তারা যেসব সম্পদ অধিকার করেছিলেন তাও ফিরিয়ে দেবেন। বিশ্লে