২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কাশ্মিরে স্বাধীনতার দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ভারতীয় কাশ্মিরের রাজধানী শ্রীনগরে স্বাধীনতার দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছে মুসলমানরা। দুই দশকের অন্যতম বৃহৎ এই বিক্ষোভে সবুজ ইসলামি পতাকা উড়িয়ে এবং 'আমরা স্বাধীনতা চাই' শ্লোগান তুলে যোগ দেয় হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

শ্রীনগর, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় কাশ্মিরের রাজধানী শ্রীনগরে স্বাধীনতার দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছে মুসলমানরা। দুই দশকের অন্যতম বৃহৎ এই বিক্ষোভে সবুজ ইসলামি পতাকা উড়িয়ে এবং 'আমরা স্বাধীনতা চাই' শ্লোগান তুলে যোগ দেয় হাজার হাজার মানুষ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতারা। বাস ও লরিতে করে আশপাশের গ্রাম ও শহর থেকে মানুষ দলে দলে বিক্ষোভে যোগ দেয়। এ সময় বিক্ষোভকারীরা 'লা ইলাহা ইল্লালাহ' ও 'ভারতীয় সেনারা চলে যাক' শ্লোগান দেয়। বিক্ষোভ সমাবেশের সময় রাস্তায় রাস্তায় মোতায়েন ছিল সশস্ত্র সেনা ও পুলিশ। কাশ্মিরে হিন্দুদের একটি মন্দিরে সরকারি জমি বরাদ্দের ঘটনাকে কেন্দ্র করে সা