২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মার্কিন পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে এনএসজি

ভারত-মার্কিন পরমাণু চুক্তি নিয়ে বৃহস্পতিবার ভিয়েনায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে ৪৫ জাতি 'নিউক্লিয়ার সাপ্লাইয়ার গ্র"প' (এনএসজি)। ২০০৫ সালের এই চুক্তিকে মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পেতে হলে এনএসজি'র সবুজ সংকেত প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ভিয়েনা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ভারত-মার্কিন পরমাণু চুক্তি নিয়ে বৃহস্পতিবার ভিয়েনায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে ৪৫ জাতি 'নিউক্লিয়ার সাপ্লাইয়ার গ্র"প' (এনএসজি)। ২০০৫ সালের এই চুক্তিকে মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পেতে হলে এনএসজি'র সবুজ সংকেত প্রয়োজন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভারতের ওপর থেকে নি:শর্তে পরমাণু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পেলে ভারতের ওপর থেকে ৩৪ বছরের পরমাণু বাণিজ্য বাধা অপসারিত হবে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই না করা এমনকি পরমাণু অস্ত্র পরীক্ষা করা সত্ত্বেও এই বাণিজ্য ছাড় পাবে ভারত। ভারত এনএসজি'র কাছ থেকে শর্তহীন বাণিজ্য ছাড় আশা করছে। কিন্তু এনএসজি'র কয়েকটি সদস্যদেশ শর্তসাপেক্ষে ভারতকে পরমাণু বাণিজ্য ছাড় দেওয়ার জন্য চাপ দিচ্ছে। কূটনীতিকরা বলছেন, দুদিনের এনএসজি বৈঠকে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা কোনও সংশোধনী ছাড়া পাস হওয়ার সম্ভাবনা নেই। আর এ ধরনের সংশোধনী নিয়ে বিচার-বিবেচনার জন্য সেপ্টেম্বরের শুরুতে আরেকটি বৈঠকও হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৭ ঘ.