তিবলিসি, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রেমলিন জানিয়েছে, শুক্রবারের মধ্যেই জর্জিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার শেষ হবে। ফ্রান্সের মধ্যস্থতায় শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। তবে জর্জিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের ধীরগতির জন্য রাশিয়া পশ্চিমা বিশ্বের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ।
যুক্তরাষ্ট্র বলেছে, সেনা প্রত্যাহারে রাশিয়া আন্তরিক কিনা তা এখনও দেখার বাকি। তাছাড়া, রাশিয়া জর্জিয়ার বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে ও এবং পরিস্থতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও ওয়াশিংটন অভিযোগ করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রাশিয়াকে উদ্দেশ্য করে বলেন, "সংঘাতে তারা বেশি বেপরোয়া হয়ে উঠছে।" ন্যাটো মিত্রদের এক বৈঠকে যোগদানের লক্ষ্যে তিনি এখন ব্রাসেলেস এ অবস্থান করছেন।
তিনি বলেন, "জর্জিয়া ও এর অর্থনীতিকে অস্থিতিশীল করাই সম্ভবত তাদের অভিপ্রায়।"
গোরি থেকে মঙ্গলবার রুশ সেনাবাহিনীর ছয়টি গাড়ি, তিনটি ট্যাংক এবং আরও দুটি গাড়ি রাশিয়ার দিকে যেতে দেখা গেছে। এছাড়াও মস্কো জানিয়েছে, তারা প্রতিশ্র"ত সেনাপ্রত্যাহার কার্যক্রম শুরু করেছে।
তবে এর পাশ্ববর্তী একটি এলাকায় রুশ সেনাদের পরিখা খনন করতে দেখা গেছে। তাদের জর্জিয়া ছেড়ে যাওয়ার কোনো প্রস্তুতির লক্ষণ দেখা যায়নি।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, সেনা প্রত্যাহারে বিলম্ব হলে রাশিয়ার মর্যাদা ক্ষুন্ন হবে।
জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সেনা প্রত্যাহারের প্রতিটি প্রতিশ্র"তি এবং তা রক্ষায় যে কোনওরকম ব্যর্থতাতেই রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫১২ ঘ.
bdnews24