আলজার্স, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলজেরিয়ায় বুধবার দু'দফা গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে। এর আগের দিন মঙ্গলবার আলজেরিয়ার এক সেনা অ্যাকাডেমিতে বোমা হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়। আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থা এপিএস একথা জানিয়েছে।
সংবাদ সংস্থাটি জানায়, আলজিয়ার্সের ১৫০ কিলোমিটার পূর্বে বোউইরায় বুধবার বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায়িত্ব স্বীকার না করলেও হামলার জন্য আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখাকে অভিযুক্ত করা হচ্ছে।
মঙ্গল ও বুধবারের এই হামলা ওপেকভুক্ত দেশ আলজেরিয়ায় কয়েকবছরের মধ্যে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা।
মঙ্গলবার সরকারি এপিএস বার্তা সংস্থায় প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাজধানীর ৫৫ কিলোমিটার পূর্বে 'ইসারস' এলাকায় আধা-সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ স্কুলকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।
স
bdnews24