২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ১০ ফরাসি সেনা হত্যা করেছে তালেবানরা

আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্বাঞ্চলে মঙ্গলবার বড় ধরনের এক সংঘর্ষে তালেবান জঙ্গিরা ১০ ফরাসি সেনাকে হত্যা করেছে। আহত হয়েছে কমপক্ষে ২১ জন। ২০০১ সালের পর থেকে আফগানিস্তানে এতজন বিদেশি সেনা নিহতের সংখ্যা এটাই প্রথম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

কাবুল, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্বাঞ্চলে মঙ্গলবার বড় ধরনের এক সংঘর্ষে তালেবান জঙ্গিরা ১০ ফরাসি সেনাকে হত্যা করেছে। আহত হয়েছে কমপক্ষে ২১ জন। ২০০১ সালের পর থেকে আফগানিস্তানে এতজন বিদেশি সেনা নিহতের সংখ্যা এটাই প্রথম। সারোবি জেলায় তালেবান জঙ্গিরা তিনদিক থেকে ফরাসি সেনা টহলদলের ওপর হামলা করলে দুপক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত বছর তালেবানরা ধীরে ধীরে কাবুলের কাছে চলে আসে। এতে করে রাজধানীর দক্ষিণ, পশ্চিম এবং পূর্বে সেনা ও নাগরিকদের জন্য যাতায়াত কঠিন হয়ে পড়ে। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। ফরাসি সেনা নিহতের ঘটনার প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির মঙ্গলবারই আফগানিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। সারকোজি এক বিবৃতিতে বলেছেন, আমার আত্মপ্রত্যয় অক্ষুন্ন আছে। ফ্রান্স গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৫ ঘ.