ইসলামাবাদ, মঙ্গলবার আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তাদের একজন শক্তিশালী মিত্রকে হারিয়েছে। কিন্তু পাকিস্তানের বেসামরিক সরকার তার নিরাপত্তা নীতিতে বড় ধরনের কোনও পরিবর্তন আনবে বলে মনে করছেন না বিশ্লেষকরা।
মুশাররফের পদত্যাগে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক এখন সংশয়ের মুখে। পাকিস্তানের নতুন সরকার মুশাররফের মতো যুক্তরাষ্ট্রের মিত্র নাও হতে পারে।
কিন্তু বিশ্লেষকরা বলছেন, নতুন সরকার পাকিস্তানের জনগণের সমর্থন পাওয়ার জন্য মুশাররফের যুদ্ধ নিরাপত্তা নীতির নামমাত্র কিছু পরিবর্তন সাধন করতে পারে। এতে বড় ধরনের বা আমূল কোনও পরিবর্তন আনার সম্ভাবনা নেই।
আফগানিস্তানের সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত রুস্তম শাহ মোহম্মদ বলেছেন, নিরাপত্তা নীতিতে তেমন বড় কোনও পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন না। কারণ এ পর্যন্ত এ ব্যাপারে কোনও পরিবর্তন তিনি দেখেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩০ ঘ.
bdnews24