শ্রীনগর, ভারত, আগস্ট, ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতীয় কাশ্মিরের জাতিসংঘ কার্যালয়ের সামনে সোমবার বিক্ষোভ করেছে অগণিত মুসলিম। তারা কাশ্মির বিরোধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে।
ভারতীয় কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে জাতিসংঘের 'মিলিটারি অবজারভার গ্র"প ইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান' (ইউএনএমওজিআইপি) কার্যালয়ের চৌহদ্দির কয়েকশ' মিটারের মধ্যকার পুলিশী ব্যারিকেডের কাছে হেঁটে এসে বিক্ষোভকারীরা স্লোগান দেয়, "দেশদ্রোহী, নিপীড়করা কাশ্মির ছাড়।"
ইউএনএমওজিআইপি ১৯৪৯ সালে কাশ্মিরকে বিভক্তকারী যুদ্ধবিরতি রেখা পর্যবেক্ষণ মিশনে রয়েছে।
বিক্ষোভের আয়োজক কাশ্মিরের প্রধান বিচ্ছিন্নতাবাদী দল সর্বদলীয় হুরিয়াত কনফারেন্স ভারতের শাসন মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে।
সোমবার বিক্ষোভকারীরা কারে, বাসে এবং মটরসাইকেলে করে হাতে ব্যানার নিয়ে জাতিসংঘ কার্যালয়ের সামনে জড়ো হয়। তাতে লেখা ছিল, "ভারতীয় বাহিনী ফিরে যাও।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৯ঘ.
bdnews24