২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া

জর্জিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিতে শুরু করেছে রাশিয়া। ফ্রান্সের উদ্যোগে প্রণীত শান্তি পরিকল্পনা অনুযায়ী রাশিয়া সেনা প্রত্যাহার করে নিচ্ছে। রাশিয়ার এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

মস্কো, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জর্জিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিতে শুরু করেছে রাশিয়া। ফ্রান্সের উদ্যোগে প্রণীত শান্তি পরিকল্পনা অনুযায়ী রাশিয়া সেনা প্রত্যাহার করে নিচ্ছে। রাশিয়ার এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। শান্তিচুক্তির আওতায় রাশিয়া এবং জর্জিয়া উভয়ই তাদের সেনা দক্ষিণ ওসেটিয়ায় সংঘর্ষপূর্ব অবস্থানে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল স্টাফ এর উপ-প্রধান কর্নেল জেনারেল ানাতোলি নোগোভিতসিন সাংবাদিকদের বলেছেন, রাশিয়া বাহিনী সংঘর্ষ এলাকা থেকে সরে যেতে শুরু করেছে। প্রাত্যহিক সংবাদ ব্রিফিংয়ে আনাতোলি বলেন, "দক্ষিণ ওসেটিয়ার বিরুদ্ধে জর্জিয়ার আগ্রাসন বন্ধের অভিযান রাশিয়া সম্পন্ন করেছে। সোমবার থেকে শুরু হয়েছে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার।" দক্ষিণ ওসেটিয়ায় ১০ দিনের সংঘর্ষে রাশিয়া স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে--- পত্রিকার এমন খবর আনাতোলি অস্বীকার করেন। তিনি বলেন, বড় ধরনের যুদ্ধক্ষেত্রে এ অস্ত্র ব্যবহার হয়ে থাকে। এখানে এ অস্ত্র ব্যবহারের প্রশ্ন নেই। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী গ্রিগোরি কারাসিন সোমবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে সেনা প্রত্যাহার ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানান আনাতোলি। তিনি বলেন, আমরা সেনা প্রত্যাহার থেকে শুরু করে মানবিক সাহায্য পর্যন্ত সবকিছুতে দুপক্ষেই আরও বেশি সহযোগিতার ব্যাপারে একমত হয়েছি। ইইউ'র প্রেসিডেন্ট পদে থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজি রোববার মেদভেদেভের সঙ্গে ফোনে জর্জিয়ার সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কথা বলেন। ফ্রান্সের উদ্যোগেই দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। বিবৃতিতে বলা হয়, " সারকোজি জোর দিয়ে বলেছেন, সংশ্লিষ্ট সব পক্ষের সই করা ছয়-দফা যুদ্ধবিরতি চুক্তি, যাতে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টও স