ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগ যুক্তরাষ্ট্রের "সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ"-এর চেহারা পাল্টে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের সমর্থনের মূল সংগঠক ছিলেন মুশাররফ। কিন্তু মুশাররফের পদত্যাগের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের আগের সেই যুদ্ধনীতি বাস্তবায়নের সম্ভাবনা শেষ হয়েছে। বরং চরমপন্থার নীতির বিকল্প প্রস্তাব দিতে এখন দীর্ঘমেয়াদে উদীয়মান গণতান্ত্রিক ব্যবস্থার ওপর নির্ভর করারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জন্য তাদের সাবেক মিত্রের প্রস্থান আর আগের মতো গুরুত্বপূর্ণ নয়।
৯/১১ পরবর্তী সময়ে বুশ তার যুদ্ধ পরিকল্পনা প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই সাবেক প্রেসিডেন্ট মুশাররফ যুদ্ধক্ষেত্রে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন।
তবে সা
bdnews24