২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের বিদায় নতুন উত্তেজনা ছড়াবে, আশঙ্কা ভারতের

মুশাররফের পদত্যাগে পাক-ভারত সম্পর্কে নতুন করে টানাপোড়েন ও উত্তেজনার আশঙ্কা করছেন ভারতের রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। যদিও পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বলছেন, মুশাররফের পদত্যাগ পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

নয়াদিল্লি, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মুশাররফের পদত্যাগে পাক-ভারত সম্পর্কে নতুন করে টানাপোড়েন ও উত্তেজনার আশঙ্কা করছেন ভারতের রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। যদিও পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বলছেন, মুশাররফের পদত্যাগ পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ঘটনাচক্রেই হোক বা যে কারণেই হোক, এ বছর পাকিস্তানে মুশাররফের প্রভাব কমে আসার সঙ্গে সঙ্গে বেশকিছু উত্তেজনাকর ঘটনা ঘটেছে। যেমন: ভারত সীমান্তে গোলাগুলি, কাবুলের ভারতীয় দূতাবাসে আত্মঘাতী হামলা এবং কাশ্মির নিয়ে কূটনৈতিক বিবাদ-বিসম্বাদ। আর এখন মুশাররফ ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। ফলে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকেই যেতে পারে বলে ভারতের আশঙ্কা। পার্লামেন্টে নিশ্চিত অভিশংসনের মাধ্যমে পদচ্যুতির গ্লানি থেকে গা বাঁচাতে সোমবার পদত্যাগের ঘোষণা দেন পারভেজ মুশাররফ। পাকিস্তানের জনসাধারণ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা মুশাররফকে একনায়ক আখ্যা দিলেও তার আমলেই ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়া সবচেয়ে ভালোভাবে এগিয়ে যাচ্ছিল বলে মনে করেন ভারতীয় বিশ্লেষকরা। বিশেষ করে ২০০৪ সালে দুদেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের পর আন্তঃবাণিজ্য বেড়ে যায়, বাস চলাচল শুরু হয় এবং সীমান্ত সংঘাতও অনেকটা কমে আসে। ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক সি রাজা মহান বলেন, "গত চার বছর শান্তি প্রক্রিয়া চমৎকারভাবে এগিয়ে যাওয়ার পর গত চার মাসে আবার যেন সবকিছু পেছাতে শুরু করেছে।" গত এক বছরে পাকিস্তানে মুশাররফের প্রভাব প্রতিপত্তি কমতে শুরু করার পর থেকে ভারত সীমান্তে গোলাগুলি বেড়ে যায়। কাবুলের ভারতীয় দূতাবাস ও গুজরাটে বোমা হামলা ঘটে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "পাকিস্তানের বেসামরিক সরকার কীভাবে এ শূন্যস্থান পূরণ করবে সেটাই দেখার বিষয়।" মুশাররফ পাকিস্তান সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ওপর যতখানি প্রভাব রাখতেন; পাকিস্তানের বেসামরিক সরকার ততখানি প্রভাব রাখতে পারবে কি না সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করছে নয়াদিল্লি। কট্টর ইসলামি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনেও মুশাররফের ভূমিকা ইতিবাচক ছিল যা বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। সাবেক ভারতীয় সেনা অধিনায়ক ও সামরিক বিশ্লেষক অশোক মেহতা বলেন, "স