কাঠমাণ্ডু, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড। এর মধ্য দিয়ে মাওবাদী বিদ্রোহি নেতা প্রচণ্ড সাংবিধানিক রাজনীতিবিদে পরিণত হলেন।
কয়েক সপ্তাহের রাজনৈতিক বিরোধ শেষে গত সপ্তাহে গণপরিষদের বিশেষ অধিবেশনে ভোটাভুটিতে প্রচণ্ড ৫৭৭টি ভোটের মধ্যে ৪৬৪টি পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিন বারের প্রধানমন্ত্রী নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দিউবাকে পরাজিত করেন তিনি।
মাত্র দুই বছর আগেই নেপালের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা সাবেক মাওবাদী বিদ্রোহিদের নেতা প্রচণ্ড সোমবার নেপালের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন। ৫৩ বছর বয়সী প্রচণ্ড কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান।
শপথ গ্রহণকালে দেশ ও জাতির প্রতি বিশ্বাসী থাকার অঙ্গীকার করেন তিনি। প্রেসিডেন্ট রাম বর্মন যাদব প্রচন্ডকে শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রীয় টেলিভিশনে শপথপাঠের দৃশ্য সরাসরি স
bdnews24