খোস্ত, আফগানিস্তান, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের খোস্ত প্রদেশের মার্কিন প্রধান সেনাপ্রধান সেনা ঘাঁটির ফটকের সামনে সোমবার তালেবান পরিচালিত আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৯ আফগান নিহত এবং ১৩ জন আহত হয়েছে। আফগান এবং মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আফগানিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে সোমবার বড় ধরনের কোনো হামলা চালাতে পারে আল-কায়েদা বা তালেবানরা। আগে থেকেই এ ধরনের তথ্য ছিল আফগান এবং মার্কিন বাহিনীর কাছে।
খোস্তের গর্ভনর আরসালা জামাল রয়টার্সকে জানান, এছাড়াও অন্য একটি গাড়ি নিয়ে হামলা চালানোর জন্য আরও দু'জন হামলাকারী তৈরি ছিল। প্রথম বিস্ফোরণটির পর দ্বিতীয় গাড়িতে বসা দুই সন্দেহভাজন হামলাকারিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
তিনি বলেন, "হতাহতরা সবাই গরীব শ্রমিক এবং বেসামরিক লোক। স্বাধীনতা দিবসকে সামনে রেখে শত্র"দের চালানো এই হামলা খুবই বর্বরোচিত।"
তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪০০ ঘ.
bdnews24