২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে বাঁচিয়ে শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন মুশাররফ

অভিশংসনের বিড়ম্বনার মুখে রাজনৈতিক সমর্থন, জনগণ, এমনকি মার্কিন সমর্থন হারিয়ে পাকিস্তানের সাবেক সেনা প্রধান পারভেজ মুশাররফ সোমবার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ ঘোষণা করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ইসলামাবাদ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---অভিশংসনের বিড়ম্বনার মুখে রাজনৈতিক সমর্থন, জনগণ, এমনকি মার্কিন সমর্থন হারিয়ে পাকিস্তানের সাবেক সেনা প্রধান পারভেজ মুশাররফ সোমবার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ ঘোষণা করলেন। মুশাররফের জন্ম নয়াদিল্লিতে ১৯৪৩ সালের ১১ আগস্ট। ১৯৪৭ সালে ভারত ভাগের পরদিন তিনি বাবা-মায়ের সঙ্গে পাকিস্তানের করাচিতে আসেন। সেনাপ্রধান থাককালে ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় দখলকারী মুশাররফ সন্ত্রাস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হন। আল-কায়েদার হামলা থেকে তিনি অল্পের জন্য বেঁচেও যান। আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সমর্থন দিয়ে মুশাররফ ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করে আসছে তার শত্র"রা। কিন্তু মুশাররফের বিশ্বাস, তিনি পাকিস্তানকে বাঁচিয়েছেন। জঙ্গিবিরোধী অবস্থান নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে। আদিবাসী অঞ্চলে সেনা অভিযান চালিয়ে পাকিস্তান সরকার বহু জঙ্গিও আটক করেছে। তারপরও তালেবানদের নিরাপদে রাখতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো দ্বিমুখী ভূমিকা পালন করেছে বলে সন্দেহ রয়ে গেছে। ওদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মুশাররফের জোট দেশে তার জনপ্রিয়তায় ধ্বস নামিয়েছে। তাছাড়া সেনাশাসক হিসাবে প্রথম প্রথম পশ্বিমা বিশ্বে তিনি নিষিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন। তবে দেশের জনগণ প্রথম প্রথম মুশাররফকে স্বাগত জানিয়েছিল। কারণ, তারা নওয়াজ শরীফের দীর্ঘদিনের দুর্নীতিপরায়ন রাজনৈতিক সরকার ব্যবস্থায় ত্যক্ত-বিরক্ত ছিল। সমালোচকরা বলছেন, মুশাররফ 'পাকিস্তানের ত্রাণকর্তা' ফোবিয়ায় ভূগছিলেন। তিনি নিজেকে পাকিস্তানের জন্য অপরিহার্য বলে মনে করতেন। কিন্তু ২০০৭ সালে জনগণ নির্বাসিত প্রধানমন্ত্রী নওয়াজকে আবার স্বাগত জানিয়েছে। মুশাররফ পাকিস্তানে গণতন্ত্র ফেরাবেন প্রতিশ্র"তি দিয়েও তা করেননি। বরং তিনি রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নেন। ২০০২ সালের সাধারণ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে ব্যাপকভাবে। ২০০৭ সালে মেয়াদ শেষের আগেই আরেবকার নির্বাচিত হন মুশাররফ। শাসনের প্রতি চ্যালেঞ্জ বাড়তে থাকায় মুশাররফ স্বৈরতান্ত্রিক পথ বেছে নেন। ২০০৭ সালের মার্চ থেকে তার পতন শুরু হয়। সে সময় তিনি সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরিকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করেন। মুশাররফের বিপক্ষে ইফতিখার চৌধুরি জোরাল অবস্থান নেওয়ার পর থেকে দেশে আইনজীবীদের আন্দোলন-বিক্ষোভ শুরু হয়। ২য় মেয়াদে শাসন ক্ষমতা নিশ্চিত করে মুশরারফ সেনাপ্রধানের পদ ছেড়ে নির্বাচনের দিন ঘোষণা করেন। ২৭ ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর ফেব্র"য়ারির নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করে তার পার্টি পিপিপি। নওয়াজ শরীফের সঙ্গে পিপিপি জোটবদ্ধ হয়ে মুশররফকে বিচ্ছিন্ন করে ফেলে। মুশাররফ দেশের অর্থনীতিতে সফলতা এনেছেন বটে। কিন্তু তার আমলে ধনী-দরিদ্রের বৈষম্য বেড়েছে। বেড়েছে খাবার ও জ্বালানির দাম। সেইসঙ্গে গত বছর জুড়ে অব্যবস্থাপনার কারণে তার যতটুকু সফলতা ছিল সবই ম্লান হয়ে গেছে। ২০০৪ সালে ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু হওয়াটাই মুশাররফের একটি উল্লেখযোগ্য সফলতা বলা যায়। এছাড়া, বেশির ভাগ ক্ষেত্রেই তিনি মানুষের মনে হতাশার জন্ম দিয়েছেন। বিশেষ করে রাজনীতি ও ধর্মের ক্ষেত্রে তিনি মানুসৈর মন জয় করতে পারেননি। দেশে জঙ্গিবাদের উৎস মাদ্রাসা সংস্কর কাজে মুশাররফ আন্তরিকভাবে চেষ্টা করেননি বা এ সমস্যা সমাধানে তার চেষ্টা অভাব ছিল বলেই মনে করা হয়। এর মূল্য মুশাররফকে দিতে হয়েছে ইসলামাবাদের লাল মসজিদের ঘটনায়। জঙ্গিদের দখলে থাকা লাল মসজিদে মুশাররফের নির্দেশিত কমোন্ডো অভিযান এবং তারপর কয়েকদফা আত্মঘাতী বোমা হামলায় শ'শ' লোক নিহতের ঘটনায় পাকিস্তান আগের চেয়েও অনেক বেশি অস্থিতিশীল হয়ে ওঠে। আর জনগণের কাছে মুশাররফ তখন 'ত্রাণকর্তার' বদলে হয়ে ওঠেন র্মূতিমান এক সমস্যা। মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরুর সময় পাকিস্তানের সব মহল থেকেই তার পদত্যাগের দাবি জোরাল হয়ে ওঠে। অনেকেই পাকিস্তানকে বাঁচাতে হলে তাকে সসম্মানে পদত্যাগ করার দাবি জানায়। কিন্তু তারপরও পদত্যাগ না করায় অটল ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত জনগণের দাবি মেনে নিয়ে পাকিস্তানকে প্রকৃতই বাঁচালেন মুশাররফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪২ঘ.