জেরুজালেম, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের মন্ত্রিসভা রোবার ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে। এ তালিকায় ৩০ বছর আগে ইসরায়েলে হামলার জন্য আটক দুজন ফিলিস্তিনিও রয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাত শক্তিশালী করতে ইসরায়েল এ পদক্ষেপ নিচ্ছে।
আব্বাসের সহযোগী নাবিল আবু রুদেইনাহ এ পদক্ষেপকে সঠিক পথে সঠিক পদক্ষেপ অভিহিত করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উদ্যোগে জানুয়ারি নাগাদ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তি করার চেষ্টার মাঝে একে সঠিক পদক্ষেপ বলেছেন তিনি। তবে তিনি বলেন, হাজার হাজার নয় মাত্র শ'শ' ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, "বন্দিদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তবে এ তালিকায় দীর্ঘদিনের বন্দি, নারী ও শিশুদের নাম আছে। ১৯৯৩ সালের অসলো শান্তিচুক্তির আগে ইসরায়েলের হামলায় জড়িত দুই বন্দিও এ তালিকায় রয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ঘুষ ও দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে বিতর্কিত হয়ে পড়া প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট তার ক্ষমতার বাকী সময়টা আব্বাসের সঙ্গে শান্তিচুক্তি করার চেষ্টায় কাটিয়ে দিতে চাইছেন। সেপ্টেম্বরে তার কাদিমা পার্টি নতুন নেতা নির্বাচন করলেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।
গেরিলা দল হামাস গাজা দখল করায় এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স
bdnews24