২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৯০ জনেরও বেশি জঙ্গি নিহত

আফগান ও মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী গত কয়েকদিনের লড়াইয়ে ৯০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে। মার্কিন বাহিনী ও আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় শনিবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 04:55 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

কাবুল, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান ও মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী গত কয়েকদিনের লড়াইয়ে ৯০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে। মার্কিন বাহিনী ও আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় শনিবার একথা বলেছে। আফগানিস্তানে এ বছর সহিংসতা বেড়েছে। লড়াইয়ে এ বছর নিহত হয়েছে প্রায় ২৫০০ জন। এর মধ্যে তালেবান ও আফগান বাহিনীর সংঘর্ষে ১ হাজার জন বেসামরিক লোক নিহত হয়েছে। ত্রাণ সংস্থাগুলো একথা বলেছে। মার্কিন বাহিনী এক বিবৃতিতে বলেছে, বুধবার জঙ্গিরা একটি যৌথ আফগান ও কোয়ালিশন বাহিনীর ওপর হামলা করলে দুপক্ষে মেশিনগান ও রকেট চালিত গ্রেনেড সংঘর্ষের সূত্রপাত হয়। এতে তিন ডজনেরও বেশি জঙ্গি নিহত হয়। তবে আফগান-মার্কিন বাহিনীর কোনও সেনা নিহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৪৪ঘ.