২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় গুচ্ছবোমা নিক্ষেপ করেছে রাশিয়া: এইচআরডব্লিউ

রাশিয়া গত সপ্তাহের সামরিক অভিযানে জর্জিয়ার জনবহুল এলাকাগুলোতে গুচ্ছবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডব্লিউ)। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

তিবলিসি, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়া গত সপ্তাহের সামরিক অভিযানে জর্জিয়ার জনবহুল এলাকাগুলোতে গুচ্ছবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডব্লিউ)। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে। এইচআরডব্লিউ বলেছে, রাশিয়ার বিমান থেকে জর্জিয়ার রুইসি এবং গোরি শহরে মঙ্হলবার আলাদা দুটি হামলায় গুচ্ছবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে অন্ততপক্ষে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয় এবং আহত হয় আরও অনেকে। প্রতিবেদনটি সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাশিয়ার জেনারেল স্টাফ এর উপ-প্রধান কর্নেল-জেনারেল-আনাতোলি নোগোভিতসিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, " আমরা কখনও গুচ্ছবোমা ব্যবহার করি না। তা করার প্রয়োজনও নেই।" এইচআরডব্লিউ জানায়, গোরিতে হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন ডাচ চিত্রগ্রাহকও রয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন একজন ইসরায়েলি সাংবাদিক। উল্লেখ্য, বেশিরভাগ দেশই গুচ্ছবোমার ব্যবহার বেআইনি ঘোষণার পক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০০ঘ.