২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে: আইএমএফ

পরমাণু কর্মসূচির ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাণিজ্য অর্থায়ন এবং লেনদেন কঠিন হয়ে পড়ছে। নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগ। 'ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড' (আইএমএফ) বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ওয়াশিংটন, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পরমাণু কর্মসূচির ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাণিজ্য অর্থায়ন এবং লেনদেন কঠিন হয়ে পড়ছে। নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগ। 'ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড' (আইএমএফ) বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা বলেছে। আইএমএফ বলেছে, রাষ্ট্রায়ত্ব ব্যাংকের মুনাফা মার্কিন ও জাতিসংঘ নিষেধাজ্ঞার ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সরকার ব্যাংকের পুঁজি বাড়ানোর ব্যবস্থা করতে বাধ্য হচ্ছে। আইএমএফ এর স্টাফ রিপোর্টে বলা হয়েছে, ব্যাংকের পুঁজি বাড়ানো সঠিক পদক্ষেপ হলেও কিছু কিছু ব্যাংকে এখনও পুঁজি কম রয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, "ইরানের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে অর্থনৈতিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে।" ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটিতে তিন দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ইরানের কয়েকটি ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের সবচে বড় ব্যাংক মেলি। এর ফলে ইরানে বহু ব্যবসা বন্ধ হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২১ ঘ.