২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া হুমকির মুখে: মনমোহন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শুক্রবার বলেছেন, গত মাসে কাবুলের ভারতীয় দূতাবাসে বোমা হামলার ঘটনা পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়াকে হুমকির সম্মূখীন করেছে। ভারতের ৬১তম স্বাধীনতা দিবস পালনকালে নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার ভাষণে মনমোহন পাকিস্তান সরকারের প্রতি গভীর হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 07:45 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

নয়াদিল্লি, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শুক্রবার বলেছেন, গত মাসে কাবুলের ভারতীয় দূতাবাসে বোমা হামলার ঘটনা পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়াকে হুমকির সম্মূখীন করেছে। ভারতের ৬১তম স্বাধীনতা দিবস পালনকালে নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার ভাষণে মনমোহন পাকিস্তান সরকারের প্রতি গভীর হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেন। কাবুলে ৭ জুলাইয়ের হামলার ঘটনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জড়িত থাকার অভিযোগ করে আসছে ভারত। ওই হামলায় দুই ভারতীয় কূটনীতিকসহ ৫৮ জন নিহত হয়। পাকিস্তান এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ভাষণে মনমোহন বলেন, "পাকিস্তানকে সন্ত্রাস দমন করতেই হবে। এ বিষয়টিতে মনোযোগ না দিলে দু'দেশের জনগণকে শান্তি ও স