২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা নির্ধারণে একযোগে কাজ করবে সিরিয়া-লেবানন

সীমানা আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করতে বৃহস্পতিবার একযোগে কাজ করতে রাজি হয়েছে সিরিয়া ও লেবানন। তবে দামেস্ক বলেছে, বিরোধপূর্ণ সেবা ফার্মস থেকে ইসরায়েল সেনা না সরানো পর্যন্ত ওই এলাকায় সীমানা নির্ধারণ করা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

দামেস্ক, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সীমানা আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করতে বৃহস্পতিবার একযোগে কাজ করতে রাজি হয়েছে সিরিয়া ও লেবানন। তবে দামেস্ক বলেছে, বিরোধপূর্ণ সেবা ফার্মস থেকে ইসরায়েল সেনা না সরানো পর্যন্ত ওই এলাকায় সীমানা নির্ধারণ করা যাবে না। প্রতিবেশী দেশের সঙ্গে দামেস্কর আনুষ্ঠানিক সম্পর্ক গড়ার আন্তর্জাতিক দাবি পূরণের পথে একটি বড় ধরনের পদক্ষেপ হল সিরিয়া ও লেবাননের সীমানা নির্ধারণ। লেবাননের প্রেসিডেন্ট মাইকেল সুলাইমান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দমেস্কয় এক সম্মেলনে সীমানা নির্ধারণে একযোগে কাজ করতে রাজি হন। এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, "সিরিয়া-লেবানন সীমান্ত নির্ধারণ ও চিহ্নিতকরণে যৌথ কমিটির কাজ নতুন করে শুরু করতে দুই প্রেসিডেন্ট রাজি হয়েছেন।" এর মধ্যে সেবা ফার্মস এলাকা আছে কিনা জিজ্ঞেস করা হলে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মৌয়ালেম বলেছেন, "দখলদারিত্বের মধ্যে সেবা ফার্মসের সীমানা নির্ধারণ করা যেতে পারে না।" ইসরায়েল সেবা ফার্মসকে ১৯৬৭ সালে অধিকৃত গোলান মালভূমির অংশ বলেই মনে করে। অন্যদিকে, সিরিয়া এবং লেবানন সেবা ফার্মসকে দক্ষিণ লেবাননের অংশ বলে মনে করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৫ ঘ.